শিরোনাম
◈ ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, ফাঁকা হচ্ছে রাজধানী ◈ নির্বাচনকালীন অপরাধ দমনে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ◈ ‘মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি?’: ভোটার তালিকা ও উচ্ছেদ আতঙ্কে আসামের মুসলমানরা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৫:১০ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আড়াইহাজারে মেঘনা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

হাকিম ভূঁইয়া, আড়াইহাজার প্রতিনিধি : [২] নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দা এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

[৩] মরদেহ ময়নাতদন্তে শনিবার (২২ আগস্ট) সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

[৪] এর আগে গত শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নদীতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। খাগকান্দা নৌ-ফাঁড়ির পুলিশ ও গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ লাশটি উদ্ধার করে।

[৫] গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাইদুর রহমান জানান, মেঘনা নদীরতীরে চায়না ওয়াসা প্রকল্প সংলগ্ন নদীর পানিতে ভাসছিল। ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল লাশটি উদ্ধার করেন।

[৬] তিনি আরও বলেন, মৃতের সুন্নতে খাৎনা করা হয়নি। এতে মনে হয়েছে তিনি সনাতন ধর্মালম্বি। ২ থেকে ৩ দিন আগে তার মৃত হয়েছিল। মরদেহের অধিকাংশই পচে গেছে। পড়নে সাদা-কালো চেক শার্ট ও ঘিয়া রঙয়ের লুঙ্গি রয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়