শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৭:৩০ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের বিরুদ্ধে আরেকটি পদক্ষেপ, ৪৪টি ট্রেন নির্মাণের টেন্ডার বাতিল করলো ভারত

সালেহ্ বিপ্লব: [২] সেমি হাইস্পিড ট্রেনগুলো তৈরির জন্য টেন্ডার ডেকেছিলো ভারতের রেল মন্ত্রণালয়। ৬টি প্রতিষ্ঠান এই দরপত্রে অংশ নেয়, তাদের মধ্যে একটি প্রতিষ্ঠান ছিলো ভারত ও চীনের যৌথ উদ্যোগের। শুক্রবার রাতে টেন্ডার বাতিলের ঘোষণা দিয়ে রেল মন্ত্রণালয় জানিয়েছে, এক সপ্তাহের মধ্যেই নতুন টেন্ডার ডাকা হবে। এতে ভারতীয় প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে। এনডিটিভি, পিটিআই

[৩] জুন মাসে লাদাখ সীমান্তে সংঘর্ষের পর থেকেই ভারত সিদ্ধান্ত নিয়েছে চীন থেকে মুখ ফিরিয়ে নেয়ার। প্রথম পদক্ষেপ হিসেবে বাণিজ্য-সম্পর্ক কমিয়ে আনার উদ্যোগ নেয়া হয়।

[৪] লাদাখে চীনা সেনাদের হামলায় ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর পরই চীনা কোম্পানীর সঙ্গে ৪৭০ কোটি রূপির রেল আধুনিকায়নের চুক্তি বাতিল করা হয়।

[৫] কোভিড পর্যবেক্ষণের জন্য সার্ভেইল্যান্স ক্যামেরা কেনার উদ্যোগ নিয়েছিলো ভারতীয় রেলওয়ে। কিন্তু সংশ্লিষ্ট ভারতীয় কোম্পানীর সঙ্গে চীনাদের যোগাযোগ আছে, এই সন্দেহে সেই ক্রয় প্রক্রিয়াও বাতিল করা হয়।

[৬] চীনের সঙ্গে বাণিজ্য সংকোচনের অংশ হিসেবে চীনের ৫৯টি অ্যাপসও নিষিদ্ধ করে ভারত। এসব অ্যাপসের মধ্যে টিকটক খুবই জনপ্রিয় ছিলো ভারতে।

  • সর্বশেষ