শিরোনাম
◈ দল গোছাতে হাইব্রিড-গুপ্তদের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান ◈ এলডিসির উত্তরণে বৈশ্বিক অর্থায়ন ও আর্থিক কাঠামো সংস্কারের দাবি ◈ পরিবেশ রক্ষায় নতুন উদ্যোগ: মাটির বলের ভিতরে বীজ, জমিতে মাথা তু‍লবে গাছ! ◈ অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস ◈ হরমুজ প্রণালিতে মার্কিন নিয়ন্ত্রণের ঘোষণা, বাণিজ্যিক জাহাজে ২০% ফি প্রস্তাব ট্রাম্পের ◈ বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড ◈ রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে সংঘাত, বন্ধ আন্তঃজেলা বাস ◈ উত্তাল সমুদ্রে নিখোঁজের ৮ দিন পর ট্রলারে ৯ জেলের মরদেহ, ৬ জন এখনও নিখোঁজ ◈ সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট ◈ যেসব অঞ্চলে অতি ভারী বর্ষণ হতে পারে

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁয় সিলিন্ডার বিষ্ফোরণে অ্যাম্বুলেন্স পুড়ে ছাই

নওগাঁ প্রতিনিধি: [২] নওগাঁয় গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরনে অ্যাম্বুলেন্স পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের দয়ালের মোড়ে কাঁচা বাজারের পাশে সুলতান প্লাজার সামনে এ বিষ্ফোরনের ঘটনা ঘটে। ঘটনার পর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

[৩] জানা গেছে, শহরের দয়ালের মোড়ে কাঁচা বাজারের পাশে সুলতান প্লাজার সামনে মিলন হোসেন নামে এক ব্যক্তির নাভানা- ঢাকা-মেট্টো-ছ-৭৪-০০৪০ নম্বরের একটি অ্যাম্বুলেন্স গত দুইদিন থেকে রাখা ছিল। শুক্রবার ভোরে হঠাৎ করে বিকট শব্দ করে অ্যাম্বুলেন্সটি বিষ্ফোরণ ঘটে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় ভোর ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত শহরের বিদ্যুৎ লাইনের ৩ নম্বর ফিডার, আনন্দনগর, বিসিক ও বদলগাছী ফিডারে প্রায় ৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

[৪] প্রত্যক্ষদর্শী রাধিকা রানী রিতু জানান, ভোরে দয়ালের মোড়ের ফার্মেসীতে অসুস্থ্য বাবার জন্য ঔষধ নিতে যাচ্ছিলাম। হালকা অন্ধকার ছিলো। হঠাৎ বিস্ফোরণের শব্দে বুক কেঁপে উঠেছিলো। তারপর আগুনের ভয়াবহ দৃশ্য দেখে ভয় পেয়ে যাই। চোখের সামনে নিমিষেই ভষ্মীভূত হয়ে গেলো অ্যাম্বুলেন্সটি।

[৫] অ্যাম্বুলেন্সের এক চালক আইয়ুব হোসেন জানান, গত বুধবার ভাড়া শেষে অ্যাম্বুলেন্সটি ঘটনাস্থলে রেখেছিল। এরপর আর ভাড়া না হওয়ায় অ্যাম্বুলেন্সটি দুইদিন থেকে সেখানেই ছিল। শুক্রবার ভোরে আমরা জানতে পেরেছি অ্যাম্বুলেন্সে রাখা গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরনে পুড়ে ছাই হয়ে গেছে।

[৬] নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক একেএম মোর্শেদ জানান, অ্যাম্বুলেন্সে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। এরপর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। কিন্তু তার আগেই অ্যাম্বুলেন্সটি পুড়ে প্রায় শেষ। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

[৭] তিনি আরো জানান, অধিকাংশ অ্যাম্বুলেন্স গ্যাসের সাহায্যে চালানো হয়। পাইপ লিকেজের কারণে আগুনের সুত্রপাত হয়। এরপর তাপের কারণে বিষ্ফোরণের ঘটনা ঘটে। তবে গ্যাসের সাহায্যে চালানো বাহনগুলোতে সাবধানতা অবলম্বন করতে হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়