শিরোনাম
◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা ◈ সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আটকে গেল

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০৯:৫৬ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে পুর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত-৬

এইচ এম মিলন: [২] মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ কমপক্ষে ৬জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

[৩] ভুক্তভোগী, সরেজমিন ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার কাজীবাকাই এলাকার পশ্চিম মাইজপাড়া গ্রামের আজিত মাতুব্বর সঙ্গে একই এলাকার রাসেল কবিরাজের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। এর জের ধরে উভয় পক্ষের মাঝে প্রথমে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায় রাসেল কবিরাজ তার লোকজন নিয়ে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে আজিত মাতুব্বরের বসতঘরে হামলা চালায়। এসময় তাদের বাঁধা দিলে রাজিয়া বেগম (৫৫),লিলি খানম (২৮) ও মিঠুন মাতুব্বরসহ (২৮) কমপক্ষে ৬জন আহত হয়। আহতদেরকে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে উপজেলার ডাসার থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

[৪] এ বিষয় ভুক্তভোগী আজিত মাতুব্বর বলেন, বিনা কারনে রাসেল কবিরাজ আমাগো উপর হামলা চালিয়েছে।

[৫] অভিযুক্ত রাসেল কবিরাজ বলেন, আমরা হামলা করিনি, আজিত আমাগো উপর হামলা করেছে।

[৬] এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি স্বাভাবিক আছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়