শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জি-মেইলের পর বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপেও বিভ্রাট

হ্যাপি আক্তার : [২] গুগলের বিভিন্ন সেবায় বৃহস্পতিবার (২০ আগস্ট) বিভ্রাট দেখা দেওয়ার পর ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপেও বিভ্রাট দেখা দেয়। এ সময় কোনও মেসেজ আদান-প্রদান করতে পারেনি অনেক ব্যবহারকারী। অবশ্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

[৩] হোয়াটসঅ্যাপের ওপর নজর রাখে এমন ওয়েবসাইট ওয়াবেটাইনফোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিশ্বের বিভিন্ন স্থানে হোয়াটঅ্যাপ বিভ্রাট শুরু হয়। শুক্রবার (২১ আগস্ট) সকাল পর্যন্ত অনেক ব্যবহারকারী এই সমস্যা সম্পর্কে অভিযোগ করেছেন। বিভ্রাটের সময় প্রায় ৬৬ শতাংশ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি। এছাড়া ৩০ শতাংশ ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারলেও আদান-প্রদান করতে পারেননি কোনও মেসেজ। তবে কিছু ব্যবহারকারী নির্বিঘ্নে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পেরেছেন।

[৪] বৃহস্পতিবার ব্যহত হয় জি-মেল পরিষেবা। ওইদিন বেলা ১১টা থেকে এই সমস্যার সম্মুখীন হন জি-মেইল ব্যবহারকারীরা। জি-মেইলের সঙ্গে ‘অ্যাটাচমেন্ট’ হিসাবে কোনও ফাইল পাঠাতে সমস্যায় পড়েন অনেকেই। বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপিন্স, জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশ এই সমস্যার সম্মুখীন হয়। ধাক্কা খায় গুগল ড্রাইভ পরিষেবাও। বেশ কয়েক ঘণ্টা পর অবশ্য গুগলের ওই পরিষেবা ফের পুরোদমে চালু হয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যে একই পরিস্থিতি দেখা দেয় হোয়াটসঅ্যাপেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়