শিরোনাম
◈ ৭ গোলের ঝড়ে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড ◈ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবিকে এআই বলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: প্রেস উইং ◈ বেসরকারি ব্যাংকের ৭ কোটি টাকা নিয়ে ক্যাশ ইনচার্জ লাপাত্তা, আটক ২ কর্মকর্তা ◈ বঙ্গোপসাগরে ৩ লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, আসছে ঘূর্ণিঝড় ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’ ◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৯:০৭ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় বৈঠকে চলমান ২৩ উন্নয়ন প্রকল্প সময় মত শেষ করার সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৯ম বৈঠক কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

[৩] বৈঠকে কমিটির সদস্য মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোঃ মোতাহার হোসেন, নাজমুল হাসান, মোঃ নাসির উদ্দিন, মোঃ মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খান অংশগ্রহণ করেন।

[৪] কমিটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে সমাপ্তকৃত ০৪টি (চার) উন্নয়ন প্রকল্পের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ এবং ২০২০-২১ অর্থবছরে চলমান ২৩টি (তেইশ) উন্নয়ন প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত করার সুপারিশ করে।

[৫] বৈঠকে অসামরিক প্রশাসনের সাথে মিল রেখে বৈমানিকদের Flying Risk Insurance বৃদ্ধির লক্ষ্যে সশস্ত্র, বিমান ও নৌ বাহিনী হতে সংশোধিত প্রস্তাব প্রাপ্তি সাপেক্ষে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

[৬] বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ