শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৪:২৩ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবার কৌতিনহোর জন্য খুলছে বার্সেলোনার দুয়ার

স্পোর্টস ডেস্ক : লিভারপুলে থাকতে কি অসাধারণ ছন্দেই না ছিলেন ফিলিপ কৌতিনহো। তার জাদুকরী খেলা দেখে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়ে দলে টানে বার্সেলোনা। কিন্তু কাতালান শিবিরে যোগ দিতেই যেন নিজেকে হারিয়ে ফেলেন এ ব্রাজিলিয়ান। এরপর মাঝে মধ্যে দুই এক ম্যাচে পুরনো কৌতিনহোকে দেখা গেলে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। যে কারণে এক বছর ধরে জার্মানিতে ধারে আছেন তিনি। তবে বার্সেলোনায় আবারও ফেরার সুযোগ মিলতে পারে এ তারকা ফুটবলারের।

[২] আগের দিন বার্সা টিভিকে ক্লাবের অনেক আভ্যন্তরীণ বিষয় নিয়ে সাক্ষাৎকার দেন ক্লাব সভাপতি হোসে মারিয়া বার্তেমেউ। সেখানেই তিনি নিশ্চিত করেন খুব শিগগিরই দলটির কোচ হয়ে আসেন ক্লাবটির সাবেক খেলোয়াড় ও কোচ রোনাল্ড কোমান। আর তার উপরই নির্ভর করছে সবকিছু। তিনি চাইলেই কৌতিনহো বার্সেলোনায় ফিরবেন বলে জানান বার্সা সভাপতি, 'প্রধান কোচ এ ব্যাপারে সিদ্ধান্ত দিবে। যদি সে তাকে চায় তাহলে সে ফিরে আসবে, আগামী মৌসুমে আমাদের সঙ্গে খেলবে।

[৩] চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখে ধারে খেলছেন কৌতিনহো। ক্লাবটির নতুন কোচ হ্যান্সি ফ্লিক যোগ দেওয়ার পর সে অর্থে সুযোগ পাচ্ছেন না তিনি। তাকে কিনে নেওয়ার সুযোগ থাকলেও 'না' করে দেন নতুন কোচ। এমনকি ধারেও রাখতে রাজি নন। অথচ ক্লাবটিতে থাকতে নিজের বেতন ভাতা কমাতে চেয়েছিলেন কৌতিনহো।

[৪] ২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছাড়ার পর থেকেই তার জায়গা পূরণ করতে কৌতিনহোকে কিনতে উঠেপড়ে লেগেছিল বার্সেলোনা। পরে ২০১৮ সালের শীতকালীন দলবদলে লিভারপুল থেকে ১৪২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কৌতিনহোকে কিনে আনে দলটি। তবে দলের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন এ ব্রাজিলিয়ান। একাদশ থেকে বাদ পড়ার পর একসময় স্কোয়াড থেকেই বাদ পড়েন। পরে তাকে ধারে জার্মানিতে পাঠায় ক্লাবটি।

[৫] বার্সেলোনায় সবমিলিয়ে ৭৬টি ম্যাচ খেলেছেন কৌতিনহো। তাতে গোল করেছেন ২১টি। দলের হয়ে জিতেছেন দুটি লা লিগার শিরোপা।- ডেইলি স্টার

 

  • সর্বশেষ