শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৯:০৩ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিনুল ইসলাম: একটা আন্তর্জাতিক বিমান বন্দরের ওয়াশরুমে টিস্যু পেপার থাকে না!

আমিনুল ইসলাম: বাংলাদেশ বিমানবন্দরে গত জানুয়ারিতে দেশ থেকে আসার সময় আমার একটা অভিজ্ঞতা হয়েছে। ওয়াশরুমে গিয়েছি। হাত ধোঁয়ার পর চারপাশে তাকিয়ে দেখি কোথাও কোনো টিস্যু পেপার নেই। এরপর দেখি সামনে দাঁড়িয়ে থাকা একজন ক্লিনার এসে বলছেন, স্যার, টিস্যু লাগবে? দেখে তো আমি অবাক। সে তার হাতে একটা টিস্যু পেপার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি এরপর তার কাছ থেকে টিস্যু নিলাম। বের হয়ে আসার সময় সে টিপস চাইছে। আমি বললাম, বকশিশ দিতে হবে কেন? -এই যে টিস্যু ব্যবহার করলেন। শেষমেশ আমাকে টাকা দিতে হয়েছে। এই হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট। এখানে একটা আন্তর্জাতিক বিমান বন্দরের ওয়াশরুমে টিস্যু থাকে না। টিস্যু গুলো হয়তো ক্লিনাররা আগে থেকেই লুকিয়ে ফেলে।

এরপর এভাবে অনেকটা চাঁদাবাজি করে বেড়ায়। সকলের সামনেই এটা হচ্ছে। অথচ কারো কোনো মাথাব্যথা নেই। আমি এই লেখা লিখতাম না। আমার খুব কাছের সুইডিশ বন্ধু ফেব্রুয়ারিতে বাংলাদেশ গিয়েছিল। সে এসে আমাকে ঠিক একই অভিজ্ঞতার কথা বলেছে। বিশ্বাস করেন, পৃথিবীর সবচাইতে দরিদ্র আফ্রিকান কোনো দেশেও এমনটা ঘটে না। একটা আন্তর্জাতিক বিমান বন্দরে যদি এমন ঘটনা নিয়মিত ঘটে; তাহলে পুরো দেশটার অবস্থা কী, সেটা বুঝার জন্য নিশ্চয়ই কাউকে বুদ্ধিজীবী হওয়ার প্রয়োজন হয় না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়