শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৯:৩৮ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে গো-খাদ্যের চরম সংকট

এএফএম মমতাজুর রহমান: [২] বগুড়ার আদমদীঘি উপজেলায় গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। বেশি দামেও গরুর অন্যতম প্রধান খাবার খড় পাওয়া যাচ্ছে না। অনান্য গো-খাদ্যের দামও চড়া। কোনো উপায় না পেয়ে গরুুর মালিকেরা কচুরিপানা, বাঁশপাতা ও লতাপাতা সংগ্রহ করে গবাদিপশুকে খাওয়াচ্ছেন। গো-খাদ্যের অগ্নিমূল্যে কৃষক ও গৃহস্থেরা তাঁদের গবাদিপশু নিয়ে চিন্তায় পড়েছেন। অনেকে কম দামে গরু-ছাগল বিক্রি করে দিচ্ছেন।

[৩] সাম্পতিক সময়ে অতিবৃষ্ঠির কারণে কৃষকদের মজুত করা খড় সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

[৪] উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের কৃষক বজলুর রহমান বলেন, মজুদ করা গো- খাদ্য একটানা বৃষ্টিতে সম্পূর্ণ নষ্ঠ হয়ে গেছে। ১ পোন (৮০টি) খড়ের দাম ৪০০ টাকা। ভুসির কেজি ৩০ টাকা, চিটাগুড়, ধানের গুড়া, খুদ, খৈলসহ সব রকম গো-খাদ্যের দাম বেশ চড়া। এ দ্রবমূল্যের বাজারে নিজেরাই খেয়ে বাঁচতে পারছিনা, গরু- ছাগলকে কী খেতে দেব? গরু-ছাগলগুলো খাবারের অভাবে রোগা হয়ে মরতে বসেছে। অনেকে পানির দামে গরু-ছাগল বিক্রি করে দিচ্ছে।
[৫] সান্তাহার পৌরসভার বশিপুর গ্রামের রুস্তম আলী বলেন,দ্বিগুন দামেও গো-খাদ্য মিলছে না। বাজার থেকে গো-খাদ্য কিনতে না পারায় খামারিরা কম দামে গরু বিক্রি করতে বাধ্য হচ্ছে। ১৭ আগষ্ট সান্তাহার রাধাকান্ত হাটে গিয়ে দেখ যায় অনেক কৃষক হাটে গো-খাদ্য কিনতে এসে তা না পেয়ে ফিরে যাচ্ছে। যা আমদানি হয়েছিল তা চড়া দামে কেউ কেউ কিনে নিয়ে গেছে।

[৬] শহরের রেলগেট চত্বরে খড় বেচা-কেনা স্থানে খড় বিক্রেতা মোমিনুল ইসলাম বলেন, জেলার দুপচাচিয়া থেকে খড় কিনে এনে সান্তাহারে বিক্রি করছেন। প্রতি ভ্যান খড় (চার থেকে পাঁচ পোন) ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় খড়ের দাম এবার বেশি বলে জানান তিনি।

[৭] আদমদীঘি উপজেলা প্রনীসম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহবুবুর রহমান গো-খাদ্যের সংকটের কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে বিনা মূল্যে গো-খাদ্য বিতরন করা হবে। দুই-এক মাসের মধ্যে এ সংকট কেটে যাবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়