শিরোনাম
◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৭:০৪ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জার্সি বদলের অপরাধে ফাইনালে নিষিদ্ধ হতে পারেন নেইমার

স্পোর্টস ডেস্ক : [২] চ্যাম্পিয়নস লিগের প্রথম সেমিফাইনালে অভিজ্ঞ প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কাছে ৩-০ গোলে হেরে গেছে জার্মান ক্লাব লাইপজিগ। অন্যদিকে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করলো পিএসজি। ৫০ বছর পর ফাইনালে নাম লেখাল তারা।ফাইনালের লক্ষ্যে মাঠে নেমে গোল করেছেন ব্রাজিলের মার্কিনহোস, আর্জেন্টিনার ডি মারিয়া ও স্পেনের হুয়ান বের্নাত। দুর্দান্ত এমন জয় শেষে নেইমার-এমবাপ্পেদের আনন্দটা বাঁধনহারা হওয়াই স্বাভাবিক। আর আনন্দ উদযাপন করতে গিয়েই বিপত্তি হয়ে গেছে এক জায়গায়। করোনাভাইরাস প্রোটোকল ভেঙে বসেছেন নেইমার।

[৩] ম্যাচ শেষের পর লাইপজিগের জার্মান ডিফেন্ডার মার্সেল হালস্টেনবার্গের সঙ্গে জার্সি বদলেছেন নেইমার। উয়েফার নতুন নিয়মে বলা আছে, ম্যাচের পর জার্সি বদল করলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে এক ম্যাচ নিষিদ্ধ করা হবে। সঙ্গে সেলফ আইসোলেশনে থাকতে হবে ১২ দিন।

[৪] যদি এই নিয়ম মানা হয়, তাহলে ফাইনাল ম্যাচে নিষিদ্ধ থাকবেন নেইমার। নেইমারকে ছাড়াই মাঠে নামা লাগবে পিএসজির। ফাইনালে বায়ার্ন মিউনিখ বা অলিম্পিক লিওঁর বিপক্ষে মাঠে নামবে পিএসজি।

[৫] ১৯৭০ সালে পথচলা শুরু হয় ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের। ৫০ বছরের ইতিহাসে এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে দলটি। দেখা যাক, ভাগ্য কতটুকু সহায় হয় তাদের। - গোল ডটকম/ বিডিপ্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়