শিরোনাম
◈ নির্বাচনকালীন অপরাধ দমনে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ◈ ‘মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি?’: ভোটার তালিকা ও উচ্ছেদ আতঙ্কে আসামের মুসলমানরা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৭:২২ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাবি শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা অনলাইনে নেয়ার সিদ্ধান্ত

মিনহাজুল আবেদীন : [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের যে সকল শিক্ষার্থীর লিখিত, ব্যবহারিক ও অন্যান্য পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। কিন্তু কোভিডের কারণে মৌখিক পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। তাদের ফলাফল চূড়ান্ত করার স্বার্থে সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাগোনিউজ

[৩] মঙ্গলবার এক সভায় (অনলাইন) এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সকল অনুষদের ডিন, সকল বিভাগের চেয়ারম্যান, সকল ইনস্টিটিউটের পরিচালক, সকল ব্যুরোসহ গবেষণা কেন্দ্রের পরিচালক এবং সংশ্লিষ্ট অফিস প্রধানগণ সংযুক্ত ছিলেন।

[৪] সভা থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সামনে রেখে মৌলিক প্রায়োগিক গবেষণা প্রকল্প গ্রহণ ও গবেষণাধর্মী প্রকাশনার জন্য প্রত্যেক বিভাগ, ইনস্টিটিউট, অনুষদ ও সেন্টারের প্রতি আহ্বান জানান। উপাচার্য গবেষণা প্রকল্পের জন্য সরকারি বিশেষ বরাদ্দ পাওয়ায় কথা সভায় অবহিত করেন এবং এই বরাদ্দ প্রদানের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়