শিরোনাম
◈ পাকিস্তানে পুলিশ লাইনে আত্মঘাতী হামলা, নিহত ১৬, আহত অর্ধশতাধিক ◈ মানুষের বিলুপ্তির কারণ হতে পারে এআই? গবেষকদের ৪ আশঙ্কা ◈ প্রার্থী কমাতে ইউপি নির্বাচনে কঠোর ইসি, বাড়ছে জামানত ও ব্যয়সীমা ◈ তিতাস-বাখরাবাদের ৫ কূপে বাড়বে গ্যাস সরবরাহ, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট ◈ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ, ১০ মাসে সর্বনিম্ন ◈ গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী ◈ গণহত‌্যা চালা‌তে ইসরায়েলের কা‌ছে ২৮০ কো‌টি ডলা‌রে ৪০ হাজার এক-টন সাইজের মার্কিন বোমা বিক্রি  ◈ জাতিসংঘে যেসব বিশ্বনেতার সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান ◈ বিরতির পর আবারও শুরু বাংলাদেশ-ভারত আলোচনা, তারেক রহমানের দিল্লি সফর নিয়ে তৎপরতা ◈ এশিয়ার অধিকাংশ মুদ্রা দুর্বল, ডলারের বিপরীতে শক্ত অবস্থানে বাংলাদেশি টাকা

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও বিচার দাবি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : [২] জেলার কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক শেখ স্বাধীন মো: সাহেদের উপর অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের বিচারের দাবী করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

[৩] সোমবার (১৭ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ নিন্দা ও বিচার দাবী করা হয়।

[৪] প্রতিবাদলিপিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ গত ১৫ আগস্ট ফরিদপুর জেলা সদরের কোমরপুরে স্থানীয় সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ পরিবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছে এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী জানাচ্ছে।

[৫] উল্লেখ্য, শেখ স্বাধীন মো: সাহেদ গত শনিবার ১৫ আগস্টের বিভিন্ন প্রোগ্রাম শেষে রাত সাড়ে ৯ টায় গ্রামের বাড়ি ফরিদপুর সদরের পরানপুরে ফিরছিলেন। পথেমধ্যে জেলা শহরের কোমরপুর নামক এলাকায় কিছু মুখোশ পড়া ৪-৫ জন দুর্বৃত্তরা তাঁর মুখের উপর মোটর সাইকেলের হেড লাইটের আলো জ্বালিয়ে পিছন দিক থেকে আঘাত করে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে স্থানীয়রা তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাঁর শরীরে আঘাত ও পায়ে ১২ থেকে ১৪ টি সেলাই দেওয়া হয়েছে।

[৬] জানা যায়, শেখ স্বাধীন মো: সাহেদ ফরিদপুরের পরানপুর নামক গ্রামের রহমত শেখের ছেলে।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিলে পড়ালেখা করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ