শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ১১:৩৪ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক উল্কাপিণ্ড নিয়ে তুলকালাম, কোটিপতি হতে পারে পৃথিবীর প্রতিটি মানুষ!

ডেস্ক রিপোর্ট : মার্কিন মহাকাশ সংস্থা নাসা এমন একটি উল্কাপিণ্ড নিয়ে গবেষণা করতে চলেছে যা পৃথিবীর প্রতিটি মানুষকে কোটিপতি করে তুলতে পারে। বলা হচ্ছে, এই গ্রহাণু পুরোটাই লোহা, নিকেল এবং সিলিকা দিয়ে তৈরি। এতে উপস্থিত এই ধাতুগুলো যদি বিক্রি হয় তবে পৃথিবীতে বসবাসকারী প্রতিটি মানুষ প্রায় ১০ হাজার কোটিরও বেশি টাকা পাবেন।

নাসা এই গ্রহাণুর নাম রেখেছে ১৬-সাইকি। এক উল্কাপিণ্ড নিয়ে তুলকালাম কাণ্ডের এই উল্কাপিণ্ডে যে পরিমাণ লোহা মজুত রয়েছে তার দাম হতে পারে আনুমানিক ১০,০০০ কোয়াড্রিলিয়ন পাউন্ড। অর্থাৎ ১০ হাজারের পিছনে বসবে আরও ১৫ টি শূন্য। জানা গেছে, নাসার পাঠানো মহাকাশযান ২২৬ কিলোমটার প্রশস্ত এই উল্কাপিণ্ডের ভালোভাবে অধ্যয়ন করবে।

ইন্ডিয়া টাইমস ডটকমের মত অনুযায়ী, ১০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০ সংখ্যক মানুষ অর্থাৎ পৃথিবীর সব মানুষ যদি এই উল্কার লোহা বিক্রি করতে পারতেন তবে প্রত্যেকে ১০ হাজার কোটিরও বেশি টাকা করে পেতেন। বলা হচ্ছে, এই উল্কা বর্তমানে মঙ্গল ও বৃহস্পতির মাঝে ঘুরছে।

এই উল্কাপিণ্ড ৫ বছরে সূর্যকে একবারে পাক খায়। এটির ওজন চাঁদের ওজনের মোট ১ শতাংশ। নাসা বলছে, এই অ্যাস্ট্রয়েডকে পৃথিবীর আরও কাছে আনার কোনও পরিকল্পনা নেই। তবে এটিতে গিয়ে এর লোহা পরীক্ষা করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে নাসা। সূত্র : কলকাতা ২৪x৭, বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়