শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার পথে ইমরান খান: মাওলানা ফজলুর রহমান

ডেস্ক রিপোর্ট : পাকিস্তান জমিয়তে ওলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার ধীরে ধীরে ইসরাইলকে স্বীকৃতি দেয়ার পথেই অগ্রসর হচ্ছে। এমনকি পাকিস্তানের পররাষ্ট্র দফতর থেকে ফিলিস্তিনিদের অধিকারের বিরুদ্ধে প্রস্তাব পাস করার প্রস্তুতি চলছে বলে অভিযোগ করেন তিনি।

রবিবার দেশটির পেশোয়ারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন মাওলানা ফজলুর রহমান। ইসরায়েলের সঙ্গে আরব-আমিরাতের এ শান্তিচুক্তি ফিলিস্তিনের সত্তর বছরের স্বাধীনতা আন্দোলনের সম্পূর্ণ বিরোধী।

যেকোনো মুসলিম দেশের জন্যই স্বজাতির স্বার্থ ও তাদের স্বাধীনতা আন্দোলনকে মূল্যায়ন করা উচিত বলে মনে করেন তিনি।

ইমরান খানের ব্যাপক সমালোচনা করে তিনি আরও বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের মতো ন্যাক্কারজনক নির্বাচন পাকিস্তানের ইতিহাসে আর কখনও হয়নি। কারচুপি নির্বাচনের বিরোধিতা জমিয়তে ওলামায়ে ইসলাম যেভাবে করেছিল, অন্য কোনো দল তা পারেনি।

বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়