শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যমন্ত্রীকে জাদুঘরে রাখা উচিত : মান্না

শাহানুজ্জামান টিটু : [২] নাগরিক ঐক্যের আহ্বায়ক আরও বলেন, করোনাকালে আমাদের স্বাস্থ্যমন্ত্রী একেক দিন একেকটা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, করোনার বিস্তার কমছে না। অথচ স্বাস্থ্যমন্ত্রী বলেছেন করোনা কমেছে ভ্যাকসিনের প্রয়োজন হবে না।

[৩] মাহমুদুর রহমান মান্না বলেন, আদালতে রিট হয়। তারপরও ওসি প্রদীপরা গোল্ড মেডেল পায় কার ইশারায়? কিভাবে শত শত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়। কারা জড়িত প্রকাশ করুন। গুম হওয়া ব্যক্তিদের তালিকা করে সুষ্ঠু তদন্ত করার দাবি জানান তিনি।

[৪] মান্না বলেন, প্রদীপের গোমর ফাঁস হয়েছে। এরা একদিনে হয়নি। তাদের সঙ্গে আরও ব্যক্তি জড়িত। তাদের তালিকা প্রকাশ করুন। আদালতে রিট থাকা সত্ত্বেও প্রদীপ ওসি থাকেন। একের পর এক হত্যাকাণ্ড ঘটান। পুলিশ বাহিনীতে প্রদীপ বাহিনী আছে। আমি কোনো বাহিনী বাতিলের পক্ষে না। তবে এদের মধ্যে অপকর্মকারীদের নেপথ্যে যারা আছেন তাদের তালিকাও হওয়া উচিত।

[৫] সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে রণাঙ্গনে মুক্তিযোদ্ধা ও মুক্তযুদ্ধের প্রজন্ম আয়োজিত মানববন্ধনে একথা বলেন মান্না। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়