শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড়ছে নদ-নদী পানি, আবারও বন্যার শঙ্কা

শিমুল মাহমুদ: [২] চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে মাসের শেষদিকে স্বল্পমেয়াদি বন্যার কথা বলা হয়েছে। মৌসুমি বায়ু এখনও দেশের ওপর সক্রিয়। তাই থেমে থেমে বৃষ্টি হবে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত।

[৩] আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, সাগরে লঘুচাপ থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগামীকালও অব্যাহত থাকতে পারে।

[৪] এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান জানান, ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। যা আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার নদ-নদীগুলোর পানি বাড়ছে। যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া পদ্মা ও গঙ্গা নদীর পানি স্থিতিশীল আছে।

[৫] গত কয়েকদিনে প্রায় সব নদীর পানিই বিপৎসীমার নিচে চলে এসেছিল। গুড় নদীর সিংড়া পয়েন্টের পানি এখন বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে আত্রাই নদীর বাঘাবাড়ি পয়েন্টে ১, ধলেশ্বরী নদীর এলাসিন পয়েন্টে ১২ এবং পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টের পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

[৬] বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আগামী ১০ দিনের পূর্বাভাসেও নদ-নদীগুলোর পানি বাড়ার কথা জানিয়েছে। সেখানে বলা হয়, ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর পানি বাড়তে পারে। ফলে কুড়িগ্রাম জেলার চিলমারী, বগুড়া জেলার সারিয়াকান্দি, গাইবান্ধা জেলার ফুলছড়ি, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ ও কাজীপুর, জামালপুর জেলার বাহাদুরাবাদ, টাঙ্গাইল জেলার এলাসিন এবং মানিকগঞ্জ জেলার আরিচা পয়েন্টে পানি আগামী তিন দিনের মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়