শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এমপি পদ হারাতে পারেন পাপুল

মিনহাজুল আবেদীন : [২] কুয়েতে মানব ও অর্থপাচারের দায়ে আটক লক্ষীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল। সংবিধান অনুযায়ী ২ বছর জেল হলেই সংসদ সদস্য পদ হারানোর বিধান রয়েছে। এছাড়া দন্ডিত হওয়ার পর মুক্তি পেলে ৫ বছর তিনি নির্বাচনও করতে পারবেন না। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। জাগোনিউজ

[৩] জানা গেছে, পাপুলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হলে ১৫ বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে। বণিকবার্তা

[৪] স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদে সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা সম্পর্কে বলা আছে। সেখানে বর্ণিত বিধান অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

[৫] ৬ জুন সংসদ সদস্য পাপুল দেশটির পুলিশের হাতে গ্রেফতার হন। রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে সর্বশেষ গত ২৪ জুন তাকে ২১ দিনের জন্য কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কুয়েত টাইমস

[৬] অন্যদিকে পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামও জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের এমপি হন। প্রথম আলো

  • সর্বশেষ