শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাফুফে ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কার্যালয়ের একটি কক্ষে আজ রবিবার বিকেলে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] দ্বিতীয় তলার যে কক্ষে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বসেন ঠিক তার মাথার উপর তৃতীয় তলার কক্ষে আগুন ধরে যায়। জানা যায়, বিকাল পৌনে ৫টার দিকে ওই কক্ষ থেকে প্রচুর ধোঁয়া বের হতে থাকলে বাফুফে ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন তার কক্ষেই ছিলেন।

[৪] চারদিক থেকে আগুন আগুন আওয়াজ আসতে শুরু করলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যালয়ের অন্যান্য কর্মীরা তখন নিচে নেমে আসেন।

[৫] পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, তৃতীয় তলার ওই কক্ষটিতে রেফারিরা বসেন।

[৬] বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘শর্টসার্কিটে এসিতে আগুন ধরে গিয়েছিল। আমরা সভাপতিকে নিয়ে দ্রæত নিচে নেমে যাই এবং বিদ্যুতের সব লাইন বন্ধ করে দেই। ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা এসে দ্রæত আগুন নিভিয়ে ফেলে। পরে বিদ্যুতের লোকজন এসে চেক করে সব ঠিক করে দেন। ’

  • সর্বশেষ
  • জনপ্রিয়