শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০১:৫১ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার বন্যা কবলিত অসহায় মানুষদের পাশে সাকিবের ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক : [২] করোনার মহামারীর মধ্যেই দেশে বন্যার ভয়াবহতা। নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন চরম বিপদে। অনেকেই ঘর হারিয়ে হয়েছে সর্বস্বহারা। বন্যা প্লাবিত অঞ্চলগুলোর মানুষদের জীবন এখন বড় বিপদে। এমতাবস্থায় আবারো এসব অসহায় মানুষদের ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের’ সহায়তা দিয়ে পাশে দাড়ালেন সাকিব।

[৩] শনিবার (১৬ আগস্ট) সাকিব আল ফাউন্ডেশনের অর্থায়নে র‌্যাব-১২ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলামের তত্বাবধানে বগুলার সারিয়াকান্দি উপজেলার ঘুঘুমারী ইউনিয়নের বন্যার্ত অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

[৪] এ ব্যাপারে নিজের ফেইসবুক পেজে সাকিব লিখেছেন,‘এমন কঠিন সময়েও মানুষের মুখে হাসি ফোটাতে আমরা চালিয়ে যাচ্ছি নিরন্তর প্রচেষ্টা। এবার আমরা ছিলাম, গ্রাম: ঘুঘুমারী, ইউনিয়ণ: চন্দনবাইশা, উপজেলা:সারিয়াকান্দি, বগুড়া জেলায়।

[৫] সারিয়াকান্দির বন্যা আক্রান্ত গ্রামগুলোতে ত্রাণসামগ্রী বিতরণে আমাদের সব ধরনের সহায়তা করায় বিশেষ ধন্যবাদ জানাতে চাই, লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামকে (কমান্ডিং অফিসার, র‌্যাব-১২)। এই বিপর্যস্ত সময়ে অসহায় মানুষের প্রতি আপনার সাহায্যের হাতটি বাড়িয়ে দিন।’

[৬] এর আগে ৩০ জুলাই সাকিব আল হাসান ফাউন্ডেশনের অর্থায়নে আজ র‌্যাব-১২ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলামের তত্বাবধানে সিরাজগঞ্জ সদরের ৬নং ছনগাছি ইউনিয়নের পাঁচ থাকুরী বাজার এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।এসময় তাদের শুকনা খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়