শিরোনাম
◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০৯:৫৮ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হিমায়িত মুরগিতে করোনাভাইরাস : খাবার থেকে কোভিড-১৯ ছড়ায় না, বলছে হু

আসিফুজ্জামান পৃথিল : [২] চীনের শেনজেনে ব্রাজিল থেকে আসা চিকেন উইংসে মিলেছে করোনাভাইরাস। বিজ্ঞানীরা বলছেন, জমাট খাদ্যে বেশ কিছুদিন বেঁচে থাকতে পারে এই ভাইরাস। তবে এটি খাওয়া ক্ষতিকারক হবে না। ফোর্বস, সিএনএন

[৩] চীনা আমদানিকারকরা এই ঘটনায় শঙ্কা প্রকাশ করেছেন। খাবারের মাধ্যমে এভাবে করোনাভাইরাস এলে দেশটিকে আবারও করোনার স্রোত মোকাবেলা করতে হতে পারে বলে মত তাদের। এরপরই ব্রাজিল থেকে মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ফিলিপাইন।

[৪] তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু বলছে, এতে করে আতঙ্কিত হবার কোনও কারণ নেই। কোনও শ্বাসযন্ত্রের রোগ খাবারের মাধ্যমে ছড়িয়েছে এমন উদাহরণই নেই। পাকস্থলিতে গিয়ে অকার্যকর হয়ে পড়বে এই ভাইরাস। মারা পড়বে পেটের অ্যাসিডে।

[৫] বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক মাইকেল রায়ান বলেন, কোভিড অতিমহামারীতে এমনিই মানুষ আতঙ্কিত হয়ে আছে। খাদ্য গ্রহণ, প্যাকেজিং বা ডেলিভারিতে আতঙ্কিত হবার কোনও কারণ নেই। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এই রোগ ছড়ানোর কোনও কারণ নেই। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়