শিরোনাম
◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০২:৫৯ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর হত্যাকারীদের পাশাপশি মূল পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচন করার দাবি আবু আহমেদ মন্নাফির

সমীরণ রায় : [২] ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আরও বলেন, বঙ্গবন্ধুর খুনি মাজেদের স্বীকারোক্তিতে জিয়ার মদদ দেয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।

[৩] শনিবার পল্টন কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পল্টন থানা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

[৪] পল্টন থানা সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামূল হক আবুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, পল্টন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম খান সেলিম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন প্রমুখ।

[৫[ এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পল্টন থানার বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপি নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়