শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০৪:৫৬ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্হানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

তৌহিদুর রহমান নিটল : [২] ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামে পানিতে ডুবে নোহা (৪) ও আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামে আসমা (৮) নামে দুই শিশু মারা গেছে। শুক্রবার দুপুরে পৃথক এ দুইটি ঘটনা ঘটে। জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সূএে জানা যায়, ওই দুই শিশুকে হাসপাতালে আনার আগেই মারা যায়।

[৩] স্বজনদের সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার শান্তিবাগের মোজাম্মেল হোসেনের মেয়ে আসমা আশুগঞ্জের খোলাপাড়া গ্রামে একটি দাওয়াতে যায়। সেখানকার একটি ডোবাতে ডুবে গেলে উদ্ধারের পর তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হয়। এদিকে চিনাইর গ্রামের পূর্বপাড়ার সোহাগ মিয়ার মেয়ে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে সবার অজান্তে পড়ে যায়। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়