শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০২:৩৭ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুতিনের এথিক্স কমিটি ছাড়লেন চিকিৎসক আলেক্সান্ডার

রাশিদ রিয়াজ : [৩] রাশিয়ার ভ্যাকসিনের সুরক্ষা ও কার্যকারিতা নিয়ে বিতর্কে দেশটির অভিজ্ঞ ডাক্তার এবং এথিক্স কাউন্সিলের অন্যতম প্রধান ডক্টর আলেক্সান্ডার পদত্যাগ করলেন। ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিনের ঠিকমতো ট্রায়ালই হয়নি। রেজিস্ট্রেশন ছাড়াই কীভাবে মানুষের শরীরে টিকা দিলেন গবেষকরা?

[৪] রুশ স্বাস্থ্যমন্ত্রণালয়ের এথিক্স কাউন্সিলের বিধি লঙ্ঘণ করেছে ভ্যাকসিন নির্মাতা সংস্থা গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি।। রুশ ভ্যাকসিন নিয়ে বড়সড় অভিযোগ তুললেন এথিক্স কাউন্সিলের অন্যতম প্রধান পালমোনোলজিস্ট ডাক্তার আলেক্সান্ডার চুচালিন।

[৫] গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ভাইরোলজিস্ট আলেক্সান্ডার গিন্টসবার্গ এবং রুশ সেনার মুখ্য ভাইরোলজিস্ট অধ্যাপক সার্গে বোরিসেভিক সম্পর্কে তিনি বলেন, আমি মর্মাহত কীভাবে দু’জন অভিজ্ঞ বিজ্ঞানী এমনভাবে নিয়ম ভাঙতে পারলেন। যাদের উপরেই দায়িত্ব ছিল তারাই নির্বোধের মতো কাজ করেছেন। এটা কখনওই উচিত হয়নি। অভিযোগ ডাক্তার আলেক্সান্ডারের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়