শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯ কোটি ডোজ ভ্যাকসিন পেতে চুক্তি করলো যুক্তরাজ্য

আসিফুজ্জামান পৃথিল : [২] এই ভ্যাকসিন থেরি করবে বেলজিয়াম ফার্মেসিউটিক্যাল কোম্পানি জেনসেন আর মার্কিন কোম্পানি নোভ্যাক্স। এই নিয়ে যুক্তরাজ্য ৬টি পরীক্ষামূলক ভ্যাকসিনের ব্যাপারে চুক্তি করলো। বিবিসি. দ্য গার্ডিয়ান

[৩] সব মিলিয়ে ৩৪ কোটি ডোজ ভ্যাকসিনের জন্য চুক্তি করেছে সাড়ে ৬ কোটি জনসংখ্যার যুক্তরাজ্য। অর্থাৎ যুক্তরাজ্যের প্রত্যেক নাগরিক কমপক্ষে ৫ ডোজ নিতে পারবেন। কোনও ভ্যাকসিনের দুই ডোজের বেশি প্রয়োজন হয় না। তবুও কোনও ঝুঁকি নিচ্ছে না ব্রিটিশরা।

[৪] বেশিরভাগ ভ্যাকসিনই আসলে সফল হয় না, এই তত্ত্ব মাথায় রেখেই কাজ করছে ব্রিটিশ সরকার। তারা শেষ পর্যন্ত সবচেয়ে নিরাপদ আর কার্যকরটাকেই বেছে নেবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

[৫] এই ভ্যাকসিনের অগ্রিম মূল্য হিসেবে কতো অর্থ দেয়া হয়েছে তা অবশ্য জানা যায়নি। ব্রিটিশ সরকারের ভ্যাকসিন টাস্কফোর্সের চেয়ার কেট বিংহাম বিবিসিকে বলেন, আমরা এখনও জানি না, কোন ভ্যাক্সিনটা আসলে কার্যকর হবে। তাই আমরা কোনও ঝুঁকি নিচ্ছি না। খরচ হচ্ছে হোক। করোনা নিরাপত্তার সামনে আমরা অর্থকে গুরুত্ব দিতে চাইনা। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়