শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীতে ৭’শ গ্রাম গাজাসহ বিক্রেতা গ্রেফতার

আমতলী প্রতিনিধি: [২] বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী গ্রাম থেকে ৭’শ গ্রাম গাজাসহ নাঈম মুন্সি (১৯) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে।

[৩] জানাগেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী গ্রামের মোশাররফ মুন্সির ছেলে নাঈম মুন্সি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খেকুয়ানী গ্রামে অভিযান চালায়।

[৪] এ সময় ওই গ্রামের সরদার বাড়ীর দরজায় বিক্রিরত অবস্থায় পুলিশ নাঈম মুন্সিকে গ্রেফতার করে। পরে তার শরীর তল্লাশী করে ৭’শ গ্রাম গাজা উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মারুফ নামের আরেকজন পালিয়ে যায়। এ ঘটনায় আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার পুলিশ নাঈমকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

[৫] আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, নাঈমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়