শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৯:৫০ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনুমোদনহীন ওষুধ বিক্রি: বনানীর ৬ ফার্মেসীকে ৯ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী: [২] রাজধানীর বনানীতে পৃথক ৬টি ফার্মেসীতে অভিযান চালিয়ে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।

[৩] বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত বনানী কাঁচাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) উনু মংয়ের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।

[৪] আনিসুর রহমান বলেন, ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়া এবং আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ওষুধ মজুদ ও বিক্রি করার তথ্যে অভিযানটি চালানো হয়। অভিযানকালে অনিয়মের প্রমাণ পাওয়ায় মানহা ফার্মেসি-২ এর মালিক সাইফুল ইসলাম বাবুকে ৫০ হাজার, বিসমিল্লাহ ফার্মেসি বনানী-২ এর ম্যানেজার মো. শাকিল মিয়াকে দেড় লাখ, আমেনা ফার্মেসির ম্যানেজার আজাদ হোসেন সবুজকে ৭৫ হাজার, মানহা ফার্মেসি-১ এর ম্যানেজার মো. সাইদুর রহমান মিলনকে ৫০ হাজার, মক্কা ফার্মেসির ম্যানেজার রনি ঘোষকে ৫০ হাজার এবং ঈশান ফার্মেসির ম্যানেজার ইকবাল হোসেন মঞ্জুকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

[৫] এছাড়াও ফার্মেসিগুলো থেকে ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বিক্রয় নিষিদ্ধ অবৈধ ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়