শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ১০:৪০ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফ রহমান : বঙ্গবন্ধুর সঙ্গে নাইজেরিয়ার প্রেসিডেন্ট এয়াকুবু গওনের দেখা এবং সাক্ষাতের গল্প

আরিফ রহমান : ১৯৭৩ সালে কমনওয়েলথের সম্মেলনে বঙ্গবন্ধুর সাথে নাইজেরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট এয়াকুবু গওনের দেখা। তিনি ছিলেন পাকিস্তানের পরম বন্ধু আর কমনওয়েলথে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রবল বিরোধী। বঙ্গবন্ধুকে পেয়েই তার একটু অপমান করার চেষ্টা।

গওন : আচ্ছা বলুন তো প্রধানমন্ত্রী, অবিভক্ত পাকিস্তান ছিলো একটি শক্তিশালী দেশ। কেন আপনি সেই দেশটিকে ভেঙে দিতে গেলেন।

বঙ্গবন্ধু : শুনুন মহামান্য রাষ্ট্রপতি, আপনার কথাই হয়তো ঠিক। অবিভক্ত পাকিস্তান হয়তো শক্তিশালী ছিলো, তার চেয়েও বেশি শক্তিশালী হয়তো হতো অবিভক্ত ভারত। কিন্তু সেসবের চাইতেও শক্তিশালী হতো সংঘবদ্ধ এশিয়া। আর মহাশক্তিশালী হতো একজোট এই বিশ্বটি। কিন্তু মহামান্য প্রেসিডেন্ট, সব চাইলেই কী পাওয়া যায়? বঙ্গবন্ধুর এই উত্তরে নাইজেরিয়ার প্রেসিডেন্ট হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। বঙ্গবন্ধু তার সাদা চাদরটি গওনের হাতে দিয়ে বললেন। এই নিন বাংলাদেশের জনগণের তরফ থেকে আমার এই ক্ষুদ্র উপহার। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়