শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০১:৪০ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবৈধ ভাবে মাছ ধরার সময় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ৬ জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি : [২] পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে অবৈধ ভাবে মাছা ধরার সময় মালামালসহ ৬ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। বৃহস্পতিবার সকালে সুন্দরবনের ৪৮ নং কম্পার্টমেন্টের খাল থেকে তাদের আটক করেন।

[৩] আটককৃত জেলেরা হলেন, কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের মজিদ মোড়লের ছেলে নুরুজ্জামান (৪৩), নুর মোহাম্মদ (৩২), গফুর মোড়লের ছেলে মো: ইউসুফ আলী (৩০), আজিজ সরদারের ছেলে শামীম হোসেন (৩০), মোবারক মোড়লের ছেলে মহররম হোসেন (২৩), মৃত মাদার মোড়লের ছেলে মোবারক মোড়ল (৫৫)।

[৪] সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় বনবিভাগের সদস্যরা ঘটনাস্থল থেকে একটি ট্রলার, নিষিদ্ধ একটি কাটি জাল, গুড়া মাছ ও মাছ ধরার কাজে ব্যবহৃত আনুষাঙ্গিক মালামালসহ উক্ত ৬ জেলেকে আটক করে।

[৫] এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। আটক জেলেদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তিনি আরো জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ