শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহজালাল বিমানবন্দরে মিক্সার মেশিন থেকে দুই কোটি ২২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

সুজন কৈরী: [২] বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের ৩২টি স্বর্ণবার উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউস। আটক করা হয় দুবাই ফেরত যাত্রী আলমাস আলীকে।

[৩] কাস্টমস হাউস জানিয়েছে, স্বর্ণ পাচারের তথ্যে বৃহস্পতিবার সকাল থেকে কাস্টমস কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে দুবাই থেকে আসা বিজি ১৪৮ ফ্লাইটের যাত্রী আলমাস আলীকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। তার ব্যাগ স্ক্যানিং করে ব্যাগের ভেতরে থাকা দুটি মিক্সার মেশিনের মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩২টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।সম্পাদনা: রায়হান রাজীব, বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়