শিরোনাম
◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসির চেয়ারম্যান নির্বাচন নিয়ে এবার ভারত – পাকিস্তান লড়াই শুরু

এল আর বাদল : [২] আইসিসির পরবর্তী চেয়ারম্যান নির্বাচন নিয়েও ভারত ও পাকিস্তানের মধ্যে ঠাণ্ডা লড়াই শুরু হয়ে গেলো। কে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ারম্যান হবেন, সেটা এখনও প্রধান বিষয় নয়। মূল বিষয় হচ্ছে কীভাবে আইসিসি চেয়ারম্যান নির্বাচন করা হবে। কারণ, এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে ঐক্যমতের ভিত্তিতে নতুন চেয়ারম্যান বেছে নেওয়া সম্ভব নয়। নির্বাচন অবশ্যম্ভাবী। কিন্তু কীভাবে হবে সেই নির্বাচন? সেটা নিয়ে ক্রিকেটের ‘বিগ থ্রি’ আর বাকি দেশগুলির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে।

[৩] ক্রিকেটের ‘বিগ থ্রি’ অর্থাৎ ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড চাইছে শুধু সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচন হোক। কিন্তু পাকিস্তানের নেতৃত্বে অন্য দেশগুলো চাইছে নির্বাচন হোক দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে।

[৪] আইসিসির সদস্য দেশ এবং মনোনীত সদস্য মিলিয়ে মোট ভোট দেওয়ার অধিকার আছে ১৭ জনের। স্পষ্ট করে বলতে হলে, ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া চাইছে এই ১৭ জনের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ৯ জনের সমর্থন যিনি পাবেন, তাকেই পরবর্তী চেয়ারম্যান নির্বাচন করা হোক আইসিসির। অন্যদিকে পাকিস্তানসহ অন্য দেশগুলো চাইছে মোট দুই তৃতীয়াংশ অর্থাৎ এই ১৭ জনের মধ্যে ১২ জনের সমর্থন পেলে তবেই আইসিসির চেয়ারম্যান নির্বাচন করা হোক। এই নিয়েই মূলত ভারত এবং পাকিস্তানের একটা ঠাণ্ডা লড়াই চলছে। আইসিসির এক কর্মকর্তা সেকথা স্বীকারও করেছেন।

[৫] আইসিসির এক সদস্য একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত সোমবার পরবর্তী সভাপতি নির্বাচনের মনোনয়ন পদ্ধতি ঠিক করার জন্য আইসিসির বোর্ড মেম্বাররা বৈঠকে বসেছিলেন। কিন্তু তাতে কোনও সমাধান মেলেনি। তার মূল কারণ হল নির্বাচন পদ্ধতিকে ঘিরে বিসিসিআই এবং পিসিবির দ্বন্দ্ব। আসলে নির্বাচন পদ্ধতি ঘিরে এই বিতর্কের মূল কারণ হলো, ঐক্যমতের ভিত্তিতে কোনও একজনকে বেছে নেওয়া সম্ভন হয়নি। এখনও পর্যন্ত এই পদের জন্য লড়াইয়ে আছেন সৌরভ গাঙ্গুলি, ইসিবির চেয়ারপার্সন কলিন গ্রেভস এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ডেভ ক্যামেরুন।

[৬] এদের মধ্যে কাউকে যদি ঐক্যমতের ভিত্তিতে আইসিসির পদে বসানো যায়, তাহলে সব সমস্যাই মিটে যাওয়ার কথা। কিন্তু সেটা হচ্ছে না। আপাতত যা পরিস্থিতি তাতে আইসিসি নির্বাচন ঘিরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে একটা পরোক্ষ লড়াই চলছে। - আজকাল

  • সর্বশেষ