শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অপরিবর্তিত একাদশ নিয়ে আজ বিকালে দ্বিতীয় টেস্টে মাঠে নামছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : [২] সিরিজ বাঁচানোর লড়াইয়ে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে কাল ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। সাউদাম্পটনে শুরু হতে যাওয়া এই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে সফরকারীরা।

[৩] সিরিজের প্রথম টেস্ট হারলেও বাঁচা মরার লড়াইয়ের এই ম্যাচে আগের স্কোয়াডেই আস্থা রেখেছে মিজবাহ উল হকের দল। স্কোয়াডে আসেনি কোন পরিবর্তন। তবে আভাস আছে একাদশে দেখা মিলতে পারে দীর্ঘ প্রতিক্ষায় থাকা অলরাউন্ডার ফাওয়াদ আলমের।

[৪] এর আগে দ্বিতীয় টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। যেখানে অলরাউন্ডার বেন স্টোকসের জায়গায় সুযোগ পেয়েছেন ওলি রবিনসন।

[৫] সাউদাম্পটনের অ্যাজেস বোলে কাল বাংলাদেশ সময় বিকেল ৪ টায় মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড।

[৬] দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের ১৬ সদস্যের স্কোয়াড:
আজহার আলি (অধিনায়ক), বাবর আজম (সহ অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান ও ইয়াসির শাহ।
- দ্যা ক্রিকেট ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়