শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০১:১৩ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দলের সুনাম ক্ষুন্ন হোক এমন কোনো কাজ করা যাবে না -নির্মল রঞ্জন গুহ

সোহেল হোসাইন: [২]বুধবার দুপুরে মানিকগঞ্জের হরিরামপুরে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

[৩] তিনি বলেন, আর যদি কোনো নেতাকর্মীর অপকর্মের কারণে দলে ক্ষতি হয় তা মেনে নেওয়া হবে না বলে নেতাকর্মীদের উদ্দেশ্য করে কঠোর হুশিয়ারি দেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন হুহ।

[৪] তিনি আরো বলেন, দেশে কোভিড-১৯ করোনা ভাইরাস ও চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বেচ্ছাসেবক লীগের হাজারও নেতাকর্মী মাঠে থেকে কাজ করে সরকার প্রধানের আস্থা অর্জন এবং প্রশংসিত হয়েছেন।

[৫] মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা ডাক বাংলো প্রাঙ্গনে স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত পাঁচ শতাধিক বন্যার্তের মাঝে এই ত্রাণ বিতরণকালে আরও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাদরুল ইসলাম খান বাবলু ও কাজী এনায়েত হোসেন টিপুসহ  জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ