শিরোনাম
◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা ◈ রাজধানীতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ◈ আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল ◈ রাজনৈতিক মতাদর্শ নয়, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ ◈ দ্বিতীয় টে‌স্টে নাকাল বাংলাদেশ, টাইগার‌দের বিধ্বস্ত করে জিতলো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ১২:২১ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিভাবক শূণ্য আইসিসি!

স্পোর্টস ডেস্ক: [২] ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর চেয়ারম্যান পদে নেই কেউ। শশাঙ্ক মনোহর বেশ কয়েক দিন আগেই পদত্যাগ করেছেন। এরপর থেকেই অভিভাবক শূন্য আছে ক্রিকেটে নিয়ন্ত্রক সংস্থাটি।

[৩] ভারতের সৌরভ গাঙ্গুলি নাকি পাকিস্তানের এহসান মানি, ওয়েস্ট ইন্ডিজের ডেভ ক্যামেরন নাকি ইংল্যান্ডের কলিন গ্রেভস? এনিয়ে রীতিমতো টানাটানি চলছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানি জানিয়েছেন, তিনি দাবি থেকে সরে আসবেন না।

[৪] অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের সাবেক সভাপতি ডেভ ক্যামেরনকেও চাচ্ছেন আইসিসির শীর্ষ কয়েকজন কর্তা। আইসিসিতে থাকা ভারতীয় অংশ চাচ্ছে সৌরভ গাঙ্গুলীকে। আলোচনায় আছেন ইংল্যান্ডের কলিন গ্রেভস। কিন্তুু কারো পক্ষেই শক্ত সমর্থন পাওয়া যাচ্ছে না।

[৫] আইসিসির চেয়ারম্যান নির্ধারণে ১৭ সদস্যের বোর্ডও কোন কুল খুঁজে পাচ্ছে না। বেশ কয়েক দফা সভা করেও তারা পরবর্তী চেয়ারম্যান ঠিক করতে পারছেন না। নির্বাচনী ঝামেলা এড়াতে আইসিসির এই বোর্ড চেয়ারম্যান মনোনয়ন দিতে চায়।

[৬] কিন্তুু তারা যোগ্য কাউকে পাচ্ছেন না। আলোচানায় থাকা কেউ ১৭ সদস্যের বোর্ডের অর্ধেকের বেশির সমর্থনও পাচ্ছেন না। এনিয়ে রীতিমতো টানা হেঁচড়া চলছে।

[৭] সর্বশেষ সোমবারও সভায় বসেছিলো আইসিসির বোর্ড। কিন্তুুু ১৭ সদস্যের বোর্ড চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। পরবর্তী মিটিংয়ে চেয়ারম্যান নির্বাচন করা হবে এমন আশা নিয়ে শেষ হয়েছে বোর্ডের সভা।

[৮] আইসিসির ওই কর্মকর্তা বলেন,, ‘সমস্যা সমাধানের জন্য সবচেয়ে ভালো পন্থা হতে পারে, কোনো একজন প্রার্থীকে সবাই মেনে নেয়া। তাহলে অন্তত নির্বাচনের ঝামেলা এড়ানো যাবে।

[৯] কারণ, নির্বাচন হলে সব সদস্য এবং দেশের মধ্যে একটা অস্থিতিকর পরিবেশ তৈরি হয়। তবে আমি এই মুহূর্তে একমত হতে চাই, আমাদের অবশ্যই খুব দ্রæত মনোনয়ন প্রক্রিয়াটা শেষ করা দরকার।’
-আইসিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়