শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ১১:১৪ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

অহিদ মুুকুল, নোয়াখালী: [২] নোয়াখালীর চাটখিল উপজেলায় পুকুরের পানিতে ডুবে হুমায়রা আক্তার (৪) ও আব্দুল মাজেদ (৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা দুইজন সম্পর্কে চাচাতো জেঠাতো ভাই বোন।

[৩] বুধবার দুপুর পৌনে ২টার দিকে চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ড সুন্দলপুর এলাকার তারা খাঁর বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, ওই বাড়ীর হাফেজ আহমদের মেয়ে হুমায়রা ও গুলজার হোসেনের ছেলে আব্দুল মাজেদ।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে অন্য শিশুদের সাথে বাড়ির আঙিনায় খেলাধূলা করছিল চাচাতো জেঠাতো ভাই বোন হুমায়রা ও মাজেদ। দুপুরের পর থেকে পরিবারের লোকজন তাদের ২জনকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোজাখুঁজি করে। এর এক পর্যায়ে তাদের ঘরের পাশের পুকুর ঘাটের পানিতে দু’জনের ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করে পরিবারের লোকজন।

[৫] স্থানীয়দের ধারণা পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে দুপুরের কোন একসময় পুকুরে পড়ে মারা যায় তারা। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

[৬] চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়