শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ১১:০৫ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাদ্যমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

আনিস তপন: [২] বুধবার খাদ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ করেন রিভা গাঙ্গুলি দাশ। এসময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম উপস্থিত ছিলেন।

[৩] এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান, মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুমন মেহেদী।

[৪] বৈঠকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় শেষে রিভা গাঙ্গুলি দাশ শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী সকলের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

[৫] এসময় খাদ্যমন্ত্রীর সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। চলমান মহামারী কোভিড-১৯ ও বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনায় উভয় দেশেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে অভিমত ব্যক্ত করা হয়।

[৬] সাক্ষাৎকালে যেকোনো দুর্যোগে ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন দেশটির বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ। এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বাংলাদেশে দায়িত্ব পালনকালে আন্তরিক সহযোগিতার জন্য বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তার পরবর্তী কর্মজীবনের সফলতা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়