শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাশিয়ার ১০০ কোটি ডোজ কোভিড টিকা কিনতে ২০টি দেশের ক্রয়াদেশ

রাশিদ রিয়াজ : [২] লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার কুড়িটি দেশ রাশিয়ার ‘স্পুটনিক ভি’ কোভিড টিকা কিনতে ক্রয়াদেশ পাঠিয়েছে। রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড বা আরডিআইএফ’এর সিইও কিরিল দিমিত্রিয়েভ এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি উল্লেখ করে বলেন বিদেশি দেশগুলোর সহযোগিতায় বছরে ৫০ কোটি কোভিড ভ্যাকসিন বা টিকা উৎপাদন করতে আমরা প্রস্তুত। আরটি

[৩] কিরিল দিমিত্রিয়েভ বলেন অভ্যন্তরীণ প্রয়োজনে টিকা রাশিয়াতে এবং অন্যান্য দেশের প্রয়োজনে সেসব দেশেই এ টিকা প্রস্তুত করা হবে। আরডিআইএফ বিভিন্ন দেশে এ টিকা উৎপাদনের জন্যে কাজ করবে বিশেষ করে যেসব দেশ এ টিকা কিনতে পারবে না তাদের বিশেষ সহযোগিতা দেবে।

[৪] তিনি আরো বলেন কোভিড টিকা পাওয়ার ক্ষেত্রে সকল দেশের অধিকার আছে। গরিব দেশগুলোতে এক্ষেত্রে কঠিন সমস্যা রয়েছে। এসব দেশেরও কোভিড টিকা পাওয়ার ক্ষেত্রে সমান সুযোগ থাকা উচিত।

[৫] রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন তার দেশ এ টিকা ব্যাপকভাবে উৎপাদন শুরু করবে এবং আগামী জানুয়ারি মাস থেকে তা রুশ নাগরিকরা কিনতে পারবে। মধ্যপ্রাচ্যে এ টিকার ক্লিনিক্যাল টেস্ট চলবে বলে জানান পুতিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়