শিরোনাম
◈ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ইসলাম (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যদি ভালবাসো: সাজেদা পারভীন সাজু

যদি ভালবাসো

ঘাস, ফড়িং কিংবা

দিগন্তজোড়া আকাশ ।

কখনো রোদেলা

কখনো কখনো

মেঘে মেঘে ঢাকা ।

যদি ভালবাসো

এ বাংলা-

তেরশত নদী নালা ।

বরষায় ভরভর

দু’কুল ভাসানো প্লাবন ।

যদি ভালবাসো

শরতের শিশির ভেজা সকালে

উঠোন ভরা শিউলি’র ঘ্রাণ ।

জাফরানী বোঁটার রঙে

রাঙানো দু’হাত ।

যদি ভালবাসো

হেমন্তের মাঠ ভরা

সোনালী ধানের শীষ ।

বাতাসের দোলায় দুলতে দেখে

কৃষকের নয়ন ভরা সুখ ।

কিংবা পড়ন্ত বিকেলে

উদ্দাম হাওয়ায় উড়ানো

এলোচুলের গন্ধে নিতে যদি আসো তবে-

  • সর্বশেষ
  • জনপ্রিয়