শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ১২:৪৫ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাশিয়ায় গণ টিকাকরণ জানুয়ারির আগে নয়, টিকার মুখে রুশ পতাকার রং

রাশিদ রিয়াজ : [২] রাশিয়ার কোভিড ভ্যাকসিন বা টিকার ছোট বোতলটির ছিপির রং দেশটির পতাকার রংয়ের সঙ্গে মিলিয়ে লাল ও নীল রং রাখা হয়েছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানিয়েছেন, জানুয়ারি মাস নাগাদ গণ টিকাকরণ শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ টিকা আবিষ্কার হয়েছে ঠিকই, কিন্তু খোদ রাশিয়ার সাধারণ মানুষই এখন তা নাগালের মধ্যে পাবেন না। তা পেতে পেতে আরও অন্তত চার মাস অপেক্ষা করতে হবে। স্পুটনিক

[৩] ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে বলেছেন রাশিয়া থেকে টিক সংগ্রহের পর প্রথমে তিনিই তা নেবেন। অনেক দেশই স্বাভাবিকভাবে রুশ কোভিড টিকা সংগ্রহ করার চেষ্টা শুরু করছে। তবে শুধু রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় এই টিকা অনুমোদন দিয়েছে, বিশ^স্বাস্থ্য সংস্থার অনুমোদন এখনো মেলেনি।

[৪] তবে মুরাশকো জানিয়েছেন, তবে যারা ফ্রন্টলাইন কোভিড চিকিৎসার সঙ্গে জড়িত ততাদের এই ভ্যাকসিন দেওয়া অবিলম্বে শুরু হয়ে যাবে। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, ফ্রন্টলাইন কর্মীদের এই ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে না। যারা নিজে থেকে টিকা নিতে চাইবেন তাঁদের দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়