শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ১১:৫০ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] (অব) মেজর সিনহা হত্যা মামলায় আরও ৩ জন গ্রেপ্তার

জেরিন আহমেদ: [২] মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টেকনাফের বাহারছড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এরা হলেন, মো. আয়াছ, মো. নুরুল আমিন ও মো. নাজিমুদ্দিন। বিকেল সাড়ে ৪টার দিকে তাদেরকে কক্সবাজার আদালতে হাজির করা হয়। গ্রেফতারকৃতদের ১০ দিন করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে র‌্যাব।

[৩] এর আগে সিনহার পরিবারের করা হত্যা মামলায় ওসি প্রদীপ, এসআই লিয়াকতসহ ৩ জনকে ৭ দিন করে রিমান্ডে এবং চার পুলিশকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত। গত ৩১ জুলাই টেকনাফে ভ্রমণচিত্রের কাজ শেষে ফেরার পথে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

[৪] উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় হত্যা ও মাদক আইনে এবং রামু থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা দায়ের করে।

[৫] এ মামলায় নিহত মেজর সিনহা মো. রাশেদ খানের সঙ্গে থাকা শাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা রানী দেব নাথকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ। ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ৬ আগস্ট বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকতসহ ৭ আসামি কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল আদালতে আত্মসমর্পণ করেন। সূত্র: সময় টিভি, বিডি নিউজ, দেশ নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়