শিরোনাম
◈ ৩. তেল স্থাপনাকে ঘিরে সতর্কতা, সৌদি–কাতার–আমিরাতে বাসিন্দাদের সরতে বলল ইরান ◈ ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর ◈ তেলের বাজারে চাপ, হরমুজ এড়িয়ে বিকল্প পথে রপ্তানি বাড়াচ্ছে দেশগুলো ◈ বিশ্ব কা‌পের ভেন‌্যু প‌রিবর্তনে ইরানের আবেদন প্রত্যাখ্যান ফিফার ◈ কপাল মন্দ সে‌নেগা‌লের, জিতেও শিরোপা পে‌লো না, মরক্কো আফ্রিকা কাপ চ্যাম্পিয়ন ◈ আবারও হামলার শিকার বাগদাদে মার্কিন দূতাবাস ◈ গুলশানের বাসা থেকে জরুরি দাফতরিক কাজ করছেন প্রধানমন্ত্রী ◈ এবার মুসলিম দেশে দুপুরেই দেখা গেল শাওয়ালের চাঁদ ◈ কৃষকদের আর্থিক নিরাপত্তায় বড় পদক্ষেপ, আসছে ফসল বীমা ◈ এক মাসে কতদূর এগোল সরকার: অর্থনীতি, রাজনীতি ও কূটনীতির হিসাব

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০৩:৫৮ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরব আমিরাতে আইপিএল আয়োজনের সরকারি ছাড়পত্র পেলো ভারতীয় বোর্ড

স্পোর্টস ডেস্ক: [২] সংযুক্ত আরব আমিরাতে হবে ২০২০ সালের আইপিএল। যা আগেই ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আইপিএল। ফাইনাল হবে ১০ নভেম্বর।

[৩] তবে করোনা উদ্বেগের মধ্যে আরব আমিরাতে আইপিএল আয়োজনের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে ছাড়পত্র পাওয়া বাকি ছিল বিসিসিআইয়ের। অবশেষে সরকারি সেই ছাড়পত্র মিলেছে বলেই জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

[৪] আইপিএল চেয়ারম্যান জানান, করোনা ভাইরাসের আবহে আইপিএল সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আবেদন কেন্দ্রীয় সরকারকে করা হয়েছিল তা মঞ্জুর হয়েছে।

[৫] এদিকে চীনা মোবাইল প্রস্তুতকারি সংস্থা ভিভো আইপিএল এর টাইটেল স্পন্সর থেকে সরে যাওয়ার পর নতুন টাইটেল স্পন্সর খুঁজতে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৮ আগস্টের মধ্যেই আইপিএল এর নতুন টাইটেল স্পন্সরের নামও জানা যাবে বলে জানান ব্রিজেশ প্যাটেল। -ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়