শিরোনাম
◈ তরুণ ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি ◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে এমপি মোকাব্বিরের গাড়ীতে হামলা, জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম

পাভেল সামাদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : [২] উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রবেশের পথে পুলিশি প্রটোকলে থাকা সিলেট-২ আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খানকে বহনকারী গাড়ীতে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদের নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

[৩] সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এতে মোকাব্বির খান ও তার সাথে থাকা লোকজন অক্ষত থাকলেও ক্ষতিগ্রস্থ হয় তার গাড়ি। ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে থানার ওসিকে তাৎক্ষণিক নির্দেশ দেন সংসদ সদস্য মোকাব্বির খান। অপরদিকে, হামলার সাথে জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান।

[৪] উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান বলেন, ‘বিশ্বনাথ আওয়ামী লীগে কোনো মাসলম্যানের ঠাই নেই। যারা এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত, তাদেরকে ২৪ঘন্টার মধ্যে গ্রেপ্তারের জন্যে আমরা প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছি।’

[৫] বিশ্বনাথ থানার অফিসার ইন চার্জ (ওসি) শামীম মূসা জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়