শিরোনাম
◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ ◈ ন‌রেন্দ্র মোদী বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৯:৩২ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুধবার থেকে উচ্চ আদালতে দুই পদ্ধতিতেই চলবে বিচারকাজ

নূর মোহাম্মদ: [২] প্রধান বিচারপতির নির্দেশে সোমবার সুপ্রিম কোর্ট থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রধান বিচারপতি হাইকোর্টের নিয়মিত ১৮ এবং ভার্চুয়াল ৩৫ বেঞ্চ গঠন করে দিয়েছেন। দুই ক্ষেত্রেই দ্বৈত ও একক বেঞ্চ রয়েছে। নিয়মিত বেঞ্চের মধ্যে ১৩টি দ্বৈত ও ৫ টি একক। আর ভার্চুয়াল বেঞ্চের মধ্যে ২৪ টি দ্বৈত ও ১১টি একক বেঞ্চ।

[৩] এর আগে নিয়মিত কোর্ট খুলে দেওয়ার বিষয়ে ৬ আগস্ট সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশ গ্রহণে ফুলকোর্ট সভা হয়। সেখানে বিচারপতিদের এক অংশ শারীরিক উপস্থিতিতে বিচার কাজ চালনার পক্ষে মত দেন। তবে অপর অংশ ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ চালিয়ে নিতে বলেন। এমন পরিস্থিতিতে দুই পদ্ধতিতেই উচ্চ আদালতে বিচার কাজ পরিচালনার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি।

[৪] কোভিডের কারনে ২৬ মার্চ থেকে সরকারের সঙ্গে মিল রেখে আদালতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়। অধ্যাদেশ জারির পর ১১ মে থেকে আদালতে ভার্চুয়াল মাধ্যমে বিচার কাজ শুরু হয়। তবে ৩০ মে’র পর সাধারণ ছুটি আর না বাড়ালেও আদালতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে বিচার কাজ অব্যাহত থাকবে জানায় সুপ্রিম কোর্ট। সব শেষ ৫ আগস্ট থেকে অধস্তন আদালতে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ চালুর সিদ্ধান্ত দেয় সুপ্রিম কোর্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়