শিরোনাম
◈ এখন থেকে প্রধানমন্ত্রী শনিবারও অফিস করবেন ◈ প্রধানমন্ত্রীর সাথে ৩ বাহিনী প্রধানদের সাক্ষাৎ ◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ১০:৪৩ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৯৯-এ ফোন পেয়ে কলার বাগান থেকে নবজাতক উদ্ধার করলো পুলিশ

ডেস্ক রিপোর্ট : জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে কলার বাগান থেকে এক নবজাতককে উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ। উদ্ধারকৃত ফুটফুটে নবজাতকটি (মেয়ে বাচ্চা) বর্তমানে আধুনিক সদর হাসপতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ডাক্তারদের তত্ত্বাবধানে আছে।

জেলা সদরের কাইলাটি ইউনিয়নের ফচিকা পুরান বাজারের পশ্চিম পাশে রিয়াজ উদ্দিন নামে এক ব্যক্তির কলার বাগানে শিশুটিকে পাওয়া যায়।

রবিবার দুপুরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে নেত্রকোনা মডেল থানার পুলিশ গিয়ে অজ্ঞাতনামা নবজাতক দেখতে পায়।

নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, এমন একটি অমানবিক সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবাজাতককে উদ্ধার পূর্বক শিশুটির পরিচর্যার জন্য আধুনিক সদর হাসপাতাল পাঠানো হয়।
উদ্ধারকৃত ফুটফুটে নবজাতকটি বর্তমানে আধুনিক সদর হাসপতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ডাক্তারদের তত্ত্বাবধানে আছে। কেউ নবজাতক শিশুটির পরিচয় জানতে পারলে বা ঘটনার পারিপার্শ্বিকতায় কোন তথ্য জানা থাকলে নেত্রকোনা মডেল থানায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেন ওসি।

বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়