শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ১০:০৮ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনিশ্চয়তার মধ্যেও প্রস্তুতি নিচ্ছেন ফুটবলাররা

ডেস্ক রিপোর্ট : ফুটবলারদের কোভিড অবস্থান যাচাই করতে সোমবার (১০ আগস্ট) সকালে দুটি আলাদা জায়গায় টেস্টের ব্যবস্থা করেছে বাফুফে। সেখানে নাটকীয় পরিস্থিতি তৈরির সম্ভাবনাও নেহায়েত কম নয়! তবে এর মাঝেও থেমে নেই অনুশীলন। যাদের রিপোর্ট নেগেটিভ এসেছে তারা বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য প্রস্তুত করছেন নিজেদের।

বিশ্লেষকরা বলছেন, ফুটবলারদের শারীরিক সক্ষমতা বেশি, তাই তারা দ্রুত ফিট হয়ে উঠবে। কিন্তু এমন পরিস্থিতির জন্য আরও আগেই বাফুফের বিকল্প উপায় ভেবে রাখা উচিৎ ছিল বলে মত তাদের।

করোনার ত্রুটিপূর্ণ টেস্টিং সিস্টেম তৈরি করেছে অনিশ্চয়তা। জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের ফেলেছে ঘোর সংশয়ে। আপাতত রিপোর্ট যাদের নেগেটিভ তারা শুরু করে দিয়েছেন নিজেদের প্রস্তুত করার মিশন। বাকিরা রয়েছেন আইসোলেশনে।

অথচ দারুণ এক উদ্যমে শুরু হয়েছিল লাল-সবুজদের অনুশীলন। হেড কোচ জেমি আসতে সময় নেবেন, সে অপেক্ষায় বসে থাকেনি সহকারী প্রশিক্ষক কায়সার। শিষ্যদের নিয়ে নেমে পড়েছিলেন লড়াইয়ে। কিন্তু পরিস্থিতি তাকেও থমকে দিয়েছে। তবে এই অনিশ্চয়তা নিয়ে শঙ্কিত নন বিশ্লেষকরা।

ফুটবল কোচ ও বিশ্লেষক সাইফুল বারী টিটু বলেন, এখান থেকে রিবাউন্ড করা করতে হবে। আশা করছি প্লেয়ারদের শারীরিক সক্ষমতা অন্যান্য সাধারণ মানুষের চেয়ে অনেক ভালো। তাই তারা দ্রুতই সুস্থ হয়ে উঠবে। যথেষ্ট সময় আমাদের হাতে আছে। তাই খেলাগুলোর আগে এই আশাতেই থাকতে হবে।

শুরুতে বাফুফের পরিকল্পনা ছিল বিশ্বকাপ বাছাই ক্যাম্প হবে অর্ধ শতাধিক ফুটবলার নিয়ে। তবে অজ্ঞাত কারণে সেখান থেকে সরে আসেন নীতি নির্ধারকরা। ফেডারেশনের ভুল এই জায়গাতেই হয়েছে বলে মত বিশ্লেষকদের।

সাইফুল বারী বলেন, যেকোনো কিছু পরিকল্পনার সময় সব দিকের সূক্ষ্ম ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আর কোনো কিছু ঘটলে সেটা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যাবে এ ধরণের চিন্তাও আমাদের থাকা উচিত।

পরিস্থিতি সামলাতে হবে। পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। আর তাই বাফুফেও শেষ চেষ্টা করছে। সকালে দুটি আলাদা জায়গায় ফুটবলারদের করোনা টেস্টের ব্যবস্থা করা হয়েছে। দেখা যাক না এবার, সেখানে অপেক্ষা করছে কোনো নাটকীয়তা!সময়

  • সর্বশেষ