শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০৯:৩৮ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪৮ তম এনুয়াল ওয়ার্ল্ড ওপেন দাবা শুরু

নিজস্ব প্রতিবেদক: [২] কন্টিনেন্টাল চেস এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠনরত ৪৮ তম এনুয়াল ওয়ার্ল্ড ওপেন দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ৩ খেলায় ২ পয়েন্ট অর্জন করেছেন।

[৩] শনিবার রাতে অনলাইন দাবা প্লাটফর্ম ইন্টারনেট চেস ক্লাব (আইসিসি)-তে এ ইভেন্টের খেলা শুরু হয়েছে। ইতিপূর্বে ওয়ার্ল্ড ওপেনের ৪৭টি আসর ওভার দ্যা বোর্ডে অনুষ্ঠিত হলেও করোনা পরিস্থিতির কারণে এবার অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে প্রতি খেলোয়াড় প্রতিটি খেলায় ১ ঘন্টা এবং প্রতি চালের সাথে ১০ সেকেন্ড করে সময় পাচ্ছেন প্রত্যেক খেলায় এবং স্ট্যান্ডার্ড দাবার নিয়মে অনুষ্ঠানরত এ প্রতিযোগিতাটি ইউএস রেটিং দাবা প্রতিযোগিতা।

[৪] বিভিন্ন দেশের ২৫ জন গ্র্যান্ড মাস্টারসহ মোট ১২২ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।

[৫] গতরাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড মাস্টার রাজীব প্রথম রাউন্ডে ফিদে মাস্টার মার্ক জে লনোফকে ও তৃতীয় রাউন্ডে মাইলস আরদামানকে পরাজিত করেন এবং দ্বিতীয় রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার আন্দ্রে সুমিটসের কাছে হেরে যান।

[৬] ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেয়া হবে। আজ বাংলাদেশ সময় রাত ১১-০০ টা হতে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়