শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি হচ্ছে ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ আদনান ফাহাদ: দেশের শিক্ষিত সমাজ বেশি শয়তান!

শেখ আদনান ফাহাদ : সবচেয়ে শয়তান দেশের শিক্ষিত সমাজ। প্রদীপ হিন্দু আর লিয়াকত মুসলমান, এ নিয়ে তর্ক জুড়েছে এরা। শয়তানের দল। প্রদীপ হিন্দু বলে নাকি তাকে নিয়ে বেশি কথা হচ্ছে। লিয়াকত মুসলমান বলে নাকি কথা হচ্ছে না বেশি। আমি অবাক হয়ে যাই। এতো বড় একটা ঘটনার পরেও হিন্দু, মুসলমানের তর্ক যারা উস্কে দিতে পারে, এরা ইবলিশের চেয়েও বড় ইবলিশ না হয়ে যায় না। এই দেশটা আমাদের। যুদ্ধ করে স্বাধীন হওয়া দেশ। কোনো প্রদীপ আর লিয়াকতের কাছে আমরা বর্গা দিইনি। প্রদীপ আর লিয়াকত একই কিসিমের লোক।

প্রদীপ যদি ভারতে সম্পদ পাচার করে থাকে। লিয়াকত হয়ত আমেরিকায় করেছে। লিয়াকত না করলেও লিয়াকতের গডফাদাররা করেছে। লিয়াকত হয়তো করতো কদিন বাদে। একই তো কথা। প্রদীপ যদি ভারতে পাচার করে থাকে, সেটা নিয়ে কী কথা বলা যাবে না। প্রদীপ না করলেও এদেশের অনেক মানুষ ভারতে সম্পদ পাচার করে। একটু অনুসন্ধান করলেই বের হয়ে আসবে। আর কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরে অহরহ পাচারের খবর তো আমরা পাই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়