শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুঠিয়ার ব্যবসায়ীর লাশ উদ্ধার

এইচ এম শাহনেওয়াজ, পুঠিয়া প্রতিনিধি : [২] রাজশাহীর পুঠিয়ায় সানি (২৬) নামের ভাংড়ী ব্যবসায়িকে নৃশংসভাবে জবাই করেছে দুর্বৃত্তরা। পরে তার লাশ পাশের উপজেলার একটি কলা বাগানে ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে চারঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

[৩] নিহত সানি পুঠিয়া উপজেলার বানেশ্বর-থান্দারপাড়া গ্রামের ভাংড়ী ব্যবসায়ি সিরাজুল ইসলাম ওরফে সমেজ আলীর ছেলে। শুক্রবার দিবাগত রাতে পনেরোমাইল বিহারীপাড়া গ্রামের বিলে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

[৪] বানেশ্বর ইউপি চেয়ারম্যান গাজি সুলতান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে (৮ আগষ্ট) শিবপুর বিহারীপাড়া বিলের দক্ষিণে ও চারঘাট উপজেলা সীমান্তের একটি কলাবাগানে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে তার বাড়িতে খবর দেন।

[৫] তিনি আরো বলেন, সানিকে আমাদের এলাকাতেই নির্মম ভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এছাড়া তার লিঙ্গ কর্তনসহ হাত-পায়ে ধারালো অস্ত্রের মাধ্যমে জখম করা হয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

[৬] নিহতের পিতা বলেন, সানি আমার একমাত্র ছেলে। সে শুক্রবার (৭ আগষ্ট) দুপুরে খাওয়ার পর বাড়ি থেকে বের হয় এরপর থেকে মোবাইলে যোগাযোগ করেও আর কোনো সন্ধান পায়নি। কিন্তু কেনো তাকে এই নির্মম ভাবে খুন হতে হলো? আমি মিনতি করছি আমার নিরাপরাধ ছেলের হত্যার রহস্য বের করে দোষীদের ফাঁসি দেয়ার জন্য।

[৭] চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুন্ডু বলেন, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে। আর মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়