শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৮:৩৮ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাম কমায় সবার নজর এখন ইলিশের দিকে

মো. আখতারুজ্জামান : [২] রাজধানীর বাজারগুলোতে অন্য সময়ের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। তবে অন্য যে কোনো সময়ের তুলনায় ইলিশের দাম কম থাকায় খুশি সাধারণ ক্রেতারা। আমদানী বাড়ায় ইলিশের দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা।

[৩] শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারের মানভেদে এককেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকায়। তবে আগুন লেগেছে কাঁচকলায়। কয়েকদিন আগেও যে কলা পাওয়া যেত ২০-২৫ টাকা হালি দরে। এখন তা বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা দরে। বরবটি বাজারভেদে ৭০-৯০ টাকা, চিচিংগা ৫০-৬০ টাকা, কচুর লতি ৬০-৬৫ টাকা, পটল ও ঢেঁড়স ৪০-৪৫ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুর মুখি ৭০-৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

[৪] মালিবাগ কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী আমজাদ বলেন, দেশে বন্যার কারণে সবজির আমদানি কম। ফলে দাম একটু বেশি।

[৫] অন্যদিকে বাজারে বড়, মাঝারি ও ছোট সাইজের প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে। অন্য যেকোন সময়ের চেয়ে কম দামে। এক কেজির ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৮৫০-৯০০ টাকা, যা কিছু দিন আগেও ছিল ১,২০০-১,৩০০ টাকা। ৭৫০-৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০-৭৫০ টাকা কেজি দরে। আর আধাকেজি ওজনের প্রতি কেজি ইলিশ পাওয়া যাচ্ছে ৪০০-৪৫০ টাকার মধ্যে।

[৬] কারওয়ান বাজারে মাছ ক্রয়ের জন এসেছেন আলম হোসেন। তিনি বলেন, এখন ইলিশে দাম অনেকে কম। তাই কয়েকটা নিলাম। এখন খেতে না পারলে কবে খাবো।

[৭] শান্তিনগর বাজারে কথা হয় মমিনুলের সঙ্গে। তিনি বলেন, কয়েক দিন আগেও ১ কেজি ১০০ গ্রামের একটি ইংলিশের দাম ছিলো হাজার টাকা উপরে। এখন তা পাওয়া যাচ্ছে ৭০০ বা ৮০০ টাকায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়