শিরোনাম
◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৪ বছরের খরা কাটালেন শান মাসুদ

স্পোর্টস ডেস্ক : [২] দীর্ঘ ২৪ বছরের খরা কাটালেন শান মাসুদ। সাঈদ আনোয়ারের পর আবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট সেঞ্চুরি করলেন পাকিস্তানের কোনো ওপেনার। ইংল্যান্ডের উইকেট ও কন্ডিশনে ওপেনারদের বড় রান করা কতটা কষ্টসাধ্য, তা বুঝতে ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। বিশেষ করে উপমহাদেশের কোনো ওপেনারের ক্ষেত্রে নতুন বলে ইংলিশ পেসারদের মোকাবিলা করা বেশ কঠিন।

[৩] সেই কাজটাই অনায়াসে করে দেখালেন বাঁহাতি ওপেনার শান মাসুদ। ২০১০ সাল থেকে এ পর্যন্ত এশিয়ার মাত্র ষষ্ঠ ওপেনার হিসেবে ইংল্যান্ডে সেঞ্চুরির নজির গড়লেন এই ৩০ বছর বয়সী। - দেশরূপান্তর

[৪] ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে জো রুটদের বিপক্ষে নায়ক হয়ে দেখা দেন শান মাসুদ। তিনি শুধু ব্যক্তিগত শতরানই পূর্ণ করেননি, বরং পাকিস্তানকে লড়াই করার রসদ এনে দিয়েছেন। শেষ পর্যন্ত ১৫৬ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হন এই ওপেনার। ৩১৯ বলের ইনিংসে ১৮টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। টেস্ট ক্রিকেটে শান মাসুদের এটি চতুর্থ শতরান। আর এ নিয়ে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করলেন তিনি। এর আগের দুই ইনিংসে যথাক্রমে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৫ ও বাংলাদেশের বিপক্ষে ১০০ রান করেছিলেন।

[৫] এদিকে সাঈদ আনোয়ার ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করেছিলেন ১৯৯৬ সালে। ওভালে পাকিস্তানের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ১৭৬ রান করেছিলেন। এরপর পাকিস্তান মোট পাঁচ বার ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ খেলেছে। কোনো ওপেনারই একবারের জন্যও তিন অঙ্কের গণ্ডি টপকাতে পারেননি। এবার যা করে দেখালেন শান মাসুদ। - ক্রিকইনফো

  • সর্বশেষ