শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের তৃতীয় ধনী জাকারবার্গ : ব্লুমবার্গ জরিপ

দেবদুলাল মুন্না:[২] প্রথমবারের মতো ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ। আমাজনের সিইও জেফ বেজস ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের পর তৃতীয় ব্যক্তি হিসেবে যোগ দিয়েছেন ১০ হাজার কোটি বা ১০০ বিলিয়ন ডলারের মালিক হিসেবে। এ জরিপ ব্লুমবার্গের। প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবার।

[৩] অবশ্য বাড়তে থাকা এই অর্থ প্রযুক্তি কোম্পানিগুলোকে সমালোচনার মুখে ফেলেছে। গত মাসে মার্কিন কংগ্রেসের একটি শুনানিতে সাক্ষ্য দিতে ডাকা হয় জাকারবার্গ, বেজস, অ্যাপল ইনকরপোরেশনের সিইও টিম কুক ও গুগলের মালিকানাধীন কোম্পানি আলফাবেটের সিইও সুন্দর পিচাইকে।

[৪] চীনা ভিডিও শেয়ারিং সাইট টিকটককে টক্কর দিতে সম্প্রতি ফেসবুকের মালিকানাধীন যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ‘রিলস’ নামে নতুন সেবা যোগ করা হয়েছে। এতেই ফেসবুকের শেয়ারের দাম বেড়ে যায়। ফেসবুকের মালিকানায় ১৩ শতাংশ শেয়ার থাকা জুকারবার্গের সম্পদও এতে বৃদ্ধি পায়।

[৫] করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির সময় বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছে, তখন লাভবান হচ্ছে প্রযুক্তি-ভিত্তিক প্রতিষ্ঠানগুলো। জাকারবার্গ চলতি বছর ইতিমধ্যে আয় করেছেন প্রায় ২ হাজার ২০০ কোটি ডলার। অন্যদিকে বেজস আয় করেছেন ৭ হাজার ৫০০ ডলারেরও বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়